সোমবার পেশ হবে নতুন আয়কর বিল, অনুমতি মিলল মন্ত্রিসভার

Spread the love

রোজদিন ডেস্ক :  নতুন আয়কর বিল, ২০২৫- প্রথমবার পেশ হয়েছিল চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি। কিন্তু শুক্রবার মন্ত্রিসভা যা অনুমোদন করল, তা একটি সংশোধিত ও পরিমার্জিত সংস্করণ— যা আগামী ১১ আগস্ট সংসদে পেশ করা হবে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, ক্যাবিনেট সংশোধিত আয়কর বিল, ২০২৫-কে অনুমোদন দিয়েছে। এই নতুন সংস্করণে বিজেপি সাংসদ বৈজয়ন্ত পাণ্ডার নেতৃত্বাধীন সিলেক্ট কমিটির অধিকাংশ সুপারিশই যুক্ত হয়েছে। এর আগে বাজেট ২০২৪-এ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন, আয়কর আইন ১৯৬১-কে সরিয়ে দিয়ে এক নতুন, সংক্ষিপ্ত, সহজবোধ্য এবং মামলা-মোকদ্দমাহীন কর ব্যবস্থা চালু করা হবে। সেই লক্ষ্যে ২০২৫ সালের আয়কর বিলটি ফেব্রুয়ারিতে লোকসভায় পেশ করে তা বিশদ আলোচনার জন্য সিলেক্ট কমিটির কাছে পাঠানো হয়েছিল।

এই নতুন আইন কার্যকর হলে প্রায় ছ-দশক পুরনো আয়কর আইন ১৯৬১-এর যুগ অবসান ঘটবে বলে মনে করা হচ্ছে। নতুন বিলটি আরও সরল, আধুনিক ও প্রযুক্তিনির্ভর কর ব্যবস্থা চালু করার পথ প্রশস্ত করবে। এখন অপেক্ষা ১১ আগস্টের জন্য, যেদিন নতুন বিল সংসদে আনুষ্ঠানিকভাবে পেশ হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*