রোজদিন ডেস্ক : স্বাস্থ্যক্ষেত্রে প্রায় ৮ হাজার শূন্যপদে হতে চলেছে নিয়োগ, এমনটাই সিদ্ধান্ত নিল স্বাস্থ্যভবন। এগুলি হল চিকিৎসক, নার্স এবং মেডিক্যাল টেকনোলজিস্ট পদে।
সরকারি সূত্রের খবর, ওই ৮ হাজার পদের মধ্যে জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার হিসেবে নিয়োগ করা হবে ১,২২৭ জনকে। ৬২১টি পদে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ করা হবে বলে সিদ্ধান্ত ঠিক হয়েছে। নার্স নিয়োগ করা হবে ৫,০১৮ জন।
উল্লেখ্য, বেসিক বিএসসি নার্সিং-পোস্টে ২,৩৩০ জন, পোস্ট বেসিক বিএসসি-তে ২৫২ জন, জিএনএম মহিলা নার্স ২,০৯২ জন এবং জিএনএম পুরুষ নার্স নিয়োগ করা হবে ৩৪৪ জন। এ ছাড়াও, মেডিক্যাল টেকনোলজিস্ট পদে ২২৭ জনকে নেওয়া হবে।

Be the first to comment