নির্বাচন কমিশনকে চিঠি মুখ্যসচিবের, এখনই সাসপেন্ড করা হচ্ছে না আধিকারিকদের

Spread the love

রোজদিন ডেস্ক : ভোটার তালিকায় নাম নথিভুক্তির ক্ষেত্রে অনিয়মের জেরে রাজ্যের চার সরকারি আধিকারিককে সাসপেন্ড ও এফআইআর করার জন্য রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়েছিল নির্বাচন কমিশন।

রাজ্যের মুখ্যসচিব দিল্লিতে নির্বাচন কমিশনের সচিব সুজিত কুমার মিশ্রকে চিঠি পাঠিয়ে জানিয়েছেন, আধিকারিকদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষের পর পরবর্তী পদক্ষেপ কী হবে, তা জানানো হবে নির্বাচন কমিশনকে। এর পাশাপাশি ময়না বিধানসভা কেন্দ্রের সহকারী ইআরও ও তমলুকের পিএএও সুদীপ্ত দাস ও বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারকে ভোটের দায়িত্ব থেকে তুলে নেওয়া হয়েছে। তদন্ত রিপোর্টও পরে পাঠানো হবে নির্বাচন কমিশনের কাছে। কমিশনকে জানানো হয়েছে, ওই আধিকারিকদের ওপর ভোটার তালিকা সংক্রান্ত কাজ ছাড়াও অন্যান্য গুরুদায়িত্ব থাকে। ফলে তাঁরা এতদিন নিষ্ঠার সঙ্গে যে দায়িত্ব পালন করে এসেছেন, তাঁদের বিরুদ্ধে তদন্ত না করে কঠোর পদক্ষেপ করা অনুচিত হবে। এতে সরকারের অন্য কর্মী আধিকারিকদের মনোবল ভেঙে যেতে পারে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*