রোজদিন ডেস্ক : মাত্র ১৫ মাসের শিশুর উপর নির্যাতন। প্রকাশ্যে সেই হাড়হিম সিসিটিভি ফুটেজ এল প্রকাশ্যে। ঘটনাটি ঘটে নয়ডার একটি ডে কেয়ার সেন্টারে। যেখানে দেখা গিয়েছে, শিশুটিকে এক আয়া চড় মারছে, কামড়াচ্ছে, মাটিতে ফেলে দিচ্ছে এবং একটি প্লাস্টিকের ব্যাট দিয়ে মারছে।
পরিবার সূত্রের খবর, ঘটনাটি ঘটে ৪ আগস্ট। শিশুটির মা তাকে ডে কেয়ার সেন্টার থেকে বাড়ি নিয়ে আসেন। তখন থেকেই তাঁর মেয়ে প্রচণ্ড কান্নাকাটি শুরু করে। জামা পালটানোর সময় মা দেখতে পান, মেয়ের দুই উরুতেই গোল লাল দাগ। এরপর তিনি শিশুটিকে ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তার জানান, এই দাগগুলি মানুষের কামড়ের। এই শুনে রীতিমত আঁতকে ওঠেন শিশুটির মা।
তড়িঘড়ি শিশুটির বাবা-মা ডে কেয়ার সেন্টারের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। যেখানে দেখা যায় ওই আয়া কীভাবে শিশুটির উপর নির্যাতন চালিয়েছিল। সেই ভিডিওতে দেখা যায়, আয়া কাঁদতে থাকা শিশুটিকে কোলে নিয়ে প্রথমে শান্ত করার চেষ্টা করে। কিন্তু যখন মেয়েটি কান্না থামায় না, তখন আয়া ধৈর্য হারিয়ে ফেলে, শিশুটিকে মাটিতে ফেলে দেয় এবং ঘরের দরজা বন্ধ করে তার গালে চড় মারে। বাবা-মার অভিযোগের ভিত্তিতে সেক্টর-১৪২ থানার পুলিস একটি মামলা দায়ের করেন। শিশুটির চিকিৎসা পরীক্ষা করায় এবং অভিযুক্ত আয়াকে গ্রেফতার করা হয়।

Be the first to comment