প্রবল বৃষ্টিতে ব্যাপক ক্ষতি কার্শিয়াং-এ

Spread the love

রোজদিন ডেস্ক : কয়েক দিন ধরে  প্রবল বৃষ্টিপাত, এর ফলে ভূমিধস  কার্শিয়াং -এ। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে  এলাকার বাড়ি রাস্তা-সহ  বেশ কিছু দোকানপাট। হঠাৎ করে ভূমিধস হয়ে যাওয়ায় কিছুটা আতঙ্ক তৈরি হয়েছে মানুষের মনে। ভূমিধসের কারণে  রাস্তাঘাট একেবারেই বন্ধ। যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায়  সমস্যায় পড়েছেন স্থানীয় মানুষ। এমনিতেই কার্শিয়াং -এ তিনটে সাড়ে তিনটের পর বর্ষার সময় একেবারেই বন্ধ হয়ে যায়  দোকানপাট। এবং বাজার হাট  এর উপরে দিনের বেলায় ভুমি ধসের কারণে রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ায়  একেবারে যান চলাচল করতে পারছে না। ভূমিধসের কারণে  দুটি বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। বাড়িতে থাকা বাসিন্দারা  বাধ্য হয়ে রাস্তায় বেরিয়ে এসেছেন। কার্শিয়াং কালিম্পং  যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হতে বসেছে। কাশিয়ান থেকে শিলিগুড়ি আসার রাস্তাও  ভূমিধসের কারণে প্রায় বন্ধ হতে চলেছে। যদিও সেনাবাহিনী এবং স্থানীয় মানুষ  চেষ্টা করছেন রাস্তা সারিয়ে পরিষ্কার করা যায় যাতে, তবে মনে করা হচ্ছে সময় কিছুটা লাগবে। ভূমিধস  কালিম্পং এবং কাশিয়াং দু’জায়গায় হয়েছে তবে কার্শিয়াং এর বেশি হয়েছে। সেনাবাহিনীর সহায়তায় স্থানীয় মানুষ সরি, রাস্তা পরিষ্কার করার চেষ্টা করছেন ঠিকই তবে তা সারাতে বেশ কিছু সময় লাগবে বলে মনে করছেন তারা।