সত্য মিথ্যা সব প্রমাণ করে দেবো; অনুরাগের পাল্টা অভিষেক

Spread the love

রোজদিন ডেস্ক : বিজেপি নেতা অনুরাগ ঠাকুরের অভিযোগের পাল্টা দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর লোকসভা কেন্দ্রের এক  ঠিকানায়  ৪৭ জন ভোটারের ভিডিও প্রকাশ করে সত্য মিথ্যা প্রমাণ করে দেবেন বলে ঘনিষ্ঠ মহলে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ”বিজেপি লিখিতভাবে দিক ওদের সব সাংসদরা পদত্যাগ করবে। আমি এক মিনিটে পদত্যাগ করে দেব।আমরা বলতে পারছি, কারণ আমাদের ভয় নেই। যতবার নির্বাচন করাক।”

ঘনিষ্ঠ মহলে এদিন অভিষেক জানান, মানুষ পথে নামলে সরকারকেও পিছু হটতে হয়। সিএএ, কৃষি বিলের ক্ষেত্রে তেমটাই ঘটেছে। ফলে রাজ্যে জোর করে এসআইআর করতে গেলে তখন মানুষ যখন বুঝবেন তাঁদের নিজেদের ভোটও চুরি হতে পারে, তখন মানুষই স্বতঃস্ফূর্তভাবে নামবেন। আর মানুষের আন্দোলন গড়ে উঠবে।”

সূত্রের খবর, দলগতভাবে সেই নিয়ে আন্দোলনে নামার প্রস্তুতির সঙ্গে সঙ্গেই অন‍্য বিরোধী দলের সঙ্গেও কথা বলে সার্বিক আন্দোলন গড়ে তোলারও বার্তা জানিয়েছেন অভিষেক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*