আধার প্রসঙ্গে বড়ো নির্দেশ সুপ্রিম কোর্টের

Spread the love

রোজদিন ডেস্ক : ১০ আগস্ট মামলা চলাকালীন নির্বাচন কমিশন জানিয়েছিল, ভোটার তালিকা থেকে কাদের নাম বাদ পড়েছে, সেটার আলাদা করে তালিকা প্রকাশ করার কোনও নিয়ম নেই।

সেই বক্তব্যের প্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট জানায়, “তালিকা যখন বুথস্তরে বিএলও-দের দেওয়া হচ্ছে তখন সেটা ওয়েবসাইটে প্রকাশ করতে সমস্যাটা কোথায়?” নির্বাচন কমিশন বলছে, “কোনও নাগরিকের মৌলিক অধিকার কোনও রাজনৈতিক দলের প্রতিনিধির উপর নির্ভরশীল হতে পারে না।”

এদিন শীর্ষ আদালত জানায়, আপাতত ভোটার তালিকা থেকে বাদ পড়া ৬৫ লক্ষ মানুষের নাম মঙ্গলবারের মধ্যে প্রকাশ করতে হবে। প্রত্যেক DEO-র ওয়েবসাইটে ওই এলাকার বাদ পড়াদের তালিকা প্রকাশ করতে হবে। শুধু তাই নয়, প্রত্যেক বিডিও এবং পঞ্চায়েত অফিসের নোটিস বোর্ডে বুথভিত্তিক বাদ পড়া ভোটারদের নাম কারণ-সহ প্রকাশ করতে হবে। যারা বাদ পড়েছেন, তাঁরা পালটা কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে পুনর্বিবেচনার আবেদন জানাতে পারবেন।

তাৎপর্যপূর্ণভাবে এদিন শীর্ষ আদালত জানিয়ে দিল, পুনর্বিবেচনার আবেদনে আধার কার্ডও দেওয়া যাবে। শীর্ষ আদালতের বক্তব্য, “আধার কার্ড যদি নাগরিকের বৈধ পরিচয়পত্র হয়, তাহলে আধার কার্ড গ্রহণ করা হবে না কেন?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*