রোজদিন ডেস্ক : আজ কন্যাশ্রী দিবস! এদিন ধনধান্য অডিটোরিয়াম থেকে কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মেয়েরা আমাদের গর্ব। ১২ বছর পার করলাম, অনেক কিছু শিখলাম, জানলাম। সব জেলার মেয়েরা পড়াশোনাতেও ভাল করছেন। আমি সব সময় দেখি নতুনত্ব কী হয়েছে। কন্যাশ্রীর জন্মদিনে ক্লাস ৯ এ উঠেছে এমন ১২ লক্ষ ছাত্র ছাত্রীকে সাইকেল দেব এই মাসের শেষ দিকে।”

মুখ্যমন্ত্রী এদিন জানান, “আমাদের ৯৩ লক্ষের বেশ কন্যাশ্রী রয়েছে বাংলায়। আমি পরের বছর চাই ১ কোটি হোক। পরের বছর স্পেশাল সেলেব্রেশন।” মুখ্যমন্ত্রীর কথায়, “আমাদের সকলের গর্বের কন্যাশ্রী প্রকল্প আজ ১২ বছরে পা দিল। সারা বিশ্ব জুড়ে, সারা দেশ জুড়ে, সারা বাংলা জুড়ে সকল কন্যাশ্রীদের জানাই অনেক অনেক অভিনন্দন।”
এদিন পরিসংখ্যান দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “৬২ দেশের ৫৫২ প্রকল্পের মeধ্যে প্রথম স্থান অধিকার করে United Nations Public Service Award বিজয়ী হয়েছে কন্যাশ্রী প্রকল্প। আমি সবসময় মনে করি সমাজে মেয়েরা ভাল থাকে না, সেই সমাজ কখনও ভাল থাকতে পারে না।”

তিনি আরোও বলেন, “আমার গর্ব হচ্ছিল সেদিন ইউনাইটেড নেশন ফোরামের স্টেজে দাঁড়িয়েছিলাম। সেদিন গর্বে আমার বুকটা ভরে গিয়েছিল। মেয়েরা কী না করতে পারে।
তাঁর কথায়, “সমাজের উন্নয়নের জন্য দরকার মেয়েদের ক্ষমতায়ন। এটা আমার গর্ব, আজ আমাদের রাজ্যে ৯৩ লক্ষের বেশি ‘কন্যাশ্রী’। এই প্রকল্পে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে সাড়ে সতেরো হাজার কোটি টাকা। আমরা শুধু মুখে নারীশক্তির ক্ষমতায়নের কথা বলি না। আমরা করে দেখাই।”

সবশেষে তিনি বলেন, “আমি সকল কন্যাশ্রীদের বলব জীবনে অনেক বড় হও এবং দেশের মুখ উজ্জ্বল করো, রাজ্যের মুখ উজ্জ্বল করো। তোমরাই একদিন বিশ্ব বাংলা গড়বে। তোমরাই বিশ্বে সম্মানের মুকুট নিজেদের মাথায় পড়বে।”

Be the first to comment