১৪ আগস্ট ফের ‘রাত দখল’র ডাক, কোথায় কোথায় জমায়েত?- জানুন বিস্তারিত

Spread the love

আরজি কর কাণ্ডের বিচার চেয়ে গত ৯ আগস্ট নবান্ন অভিযান ডাক পথে নেমেছিল অভয়ার বাবা-মা সহ নাগরিক সমাজ। সেইদিনই বিকেলে ‘অভয়া মঞ্চ’-এর উদ্যোগে ‘কালীঘাট চলো’-র ডাক দেওয়া হয়। আজ ১৪ই আগস্ট ফের ডাক ‘রাত দখলের। আরজি কর-কাণ্ডের পাঁচ দিনের মাথায় সারা বাংলার মহিলারা রাস্তায় নেমে এসেছিলেন। ১৪ এবং ১৫ আগস্টের সন্ধিক্ষণে রাত দখলে নেমেছিলেন কলকাতা থেকে জেলা, শহর থেকে দেশের বিভিন্ন প্রান্তের মেয়েরা।
আজ কোথায় কোথায় হচ্ছে রাত দখল? জানা গেছে আজ রাত দখলের ডাক দিয়েছে, তিলোত্তমা বাহিনী, সিঁথি মোড়, ব্যারাকপুর মহকুমা অভয়া মঞ্চ, ব্যারাকপুর স্টেশন ১ নম্বর প্লাটফর্ম এর বাইরে, অভয়া মঞ্চ, হাওড়ার উদ্যোগে কদমতলা পাওয়ার হাউস, নতুন রাস্তার মোড়, সাঁতরাগাছি মোড়, সালকিয়া চৌরাস্তা এবং মন্দিরতলা-শিবপুর।
এছাড়াও অভয়া মঞ্চের উদ্যোগে উত্তরপাড়া-কোতরং,’ এ হবে রাত দখল, নাগরিক সমাজ অভয়া মঞ্চের উদ্যোগে আড়িয়াদহ দক্ষিনেশ্বর এবং কালাচাঁদ মোড়ে হবে রাত দখল। বৃহত্তর দক্ষিণ অভয়া মঞ্চের উদ্যোগে রুবি মোড়, ঢাকুরিয়া, নেতাজিনগর, গড়িয়া মোড়, গোয়ালবেড়িয়া, সোনারপুর, বজবজ, বারুইপুর এবং হরিনাভিতেও হবে এই কর্মসূচি। এছাড়াও অভয়া মঞ্চ বৃহত্তর বিধাননগরের উদ্যোগে করুণাময়ী মোড়, সল্টলেক, বিশ্ব বাংলা গেট-নিউটাউন, বাগুইআটি মোড়, লেকটাউন, নাগেরবাজারে তবে এই কর্মসূচি।
আরোও জানা গেছে, পূর্ব কলকাতা প্রাক্তনীদের উদ্যোগে কাঁকুড়গাছি মোড়, পুরাতনী যাদবপুর বিশ্ববিদ্যালয় সংহতির উদ্যোগে যাদবপুর ৮বি, সোদপুর প্রতিবাদের উৎ’শব ‘-এর উদ্যোগে সোদপুর ট্রাফিক মোড়, বেহালা প্রতিবাদী মঞ্চের উদ্যোগে সখেরবাজার, সরশুনা, শকুন্তলা পার্ক, বকুলতলা, বেহালা হরিসভা, বেহালা ১৪ নং বাস স্ট্যান্ডেও হবে এই রাত দখলের কর্মসূচি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*