এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় নিউটাউন ও পার্ক স্ট্রিটে হানা দিলেন ইডি আধিকারিকরা

Spread the love

রোজদিন ডেস্ক : এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় নিউটাউন ও পার্ক স্ট্রিটে হানা দিলেন ইডি আধিকারিকরা। নিউটাউনে আইডিয়াল ভিলা আবাসনে ১৬টি ভিলা কেনা হয়।

ইডি সূত্রে দাবি করা হয়েছে, এসএসসি নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা দিয়ে ওই ভিলাগুলি কেনা হয়েছে।এর সঙ্গে প্রসন্ন রায়ের যোগ থাকতে পারে বলে অনুমান ইডির। আইডিয়াল ভিলার প্রোমোটিং সংস্থা আইডিয়াল রিয়েল এস্টেটের পার্ক স্ট্রিটের অফিসেও তল্লাশি চালিয়েছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৬ সালের ২২ এপ্রিল এসএসসির নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ওই রায় দিয়েছিল। তার ফলে ২৫,৭৫৩ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়।হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে রাজ্য। মধ্যশিক্ষা পর্ষদ ও চাকরিহারাদের একাংশও শীর্ষ আদালতে মামলা করে। এরপরই হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*