- কারো মা-কে গালি দেওয়া আমাদের সংস্কার নয়। বললেন আরজেডি নেতা তেজস্বী যাদব। প্রধানমন্ত্রীর মা-কে গালি দেওয়া নিয়ে বিজেপির অভিযোগের পরিপ্রেক্ষিতে কথা বলেন তিনি।
- উত্তরপ্রদেশের আগ্রায় এক ব্যক্তি হাসপাতালে এসেছিলেন স্কুটি করে তিনি যখন ডাক্তার দেখাচ্ছিলেন তখন তার স্কুটি হাওয়া। পুলিশ এখনো কোনো খোঁজ পায়নি দুই চোরের।
- ডোডাতে ভারী বর্ষার জন্য চেনাবের জল বিপদসীমার ওপরে।
- মুখ্যমন্ত্রীর দেওয়া বেনারসি শাড়ি পরে বিয়ে করলেন রূপশ্রী মিতা
- গ্রামে গ্রামে মাছ বিক্রি করেন করেন মিতার বাবা। মা বাড়িতে থাকেন। অভাবের সংসারে খাওয়া-দাওয়াটুকু ছাড়া আর কিছুরই সংস্থান নেই। তাই কলেজছুট মিতার বিয়ে ঠিক হয়। রূপশ্রী প্রকল্প পায় মিতা মাঝি। ছাব্বিশে আগস্ট বর্ধমান-এ সরকারি সভায় মিতা ও তার হবু স্বামীর হাতে, রূপশ্রীর ২৫ হাজার টাকা ধুতি পাঞ্জাবি ও একটি বেনারসি শাড়ি তুলে দেন মুখ্যমন্ত্রী। লাল বেনারসির নকশার মতো নতুন জীবনের স্বপ্ন বুনে ভবিষ্যতে পাড়ি দিল মিতা।
- ভাষা সন্ত্রাস নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিধানসভায় বক্তব্য রাখবেন।
- স্বাস্থ্য বীমা ও জীবনবীমাতে জিএসটি মুকুব। ১২% ও ২৮% স্ল্যাব তুলে দিয়ে নতুন তিনটে স্ল্যাব ৫%, ১৮%, ৪০% করা হয়েছে।
- থানায় অত্যাধুনিক প্রযুক্তির সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিল রাজ্য পুলিশ।
- ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে ধর্মতলায় ডরিনা ক্রসিং এ চলছে তৃণমূলের অবস্থান প্রতিবাদ কর্মসূচি।
- ৫ সেপ্টেম্বর তৃণমূল মহিলা কংগ্রেস, ৬ সেপ্টেম্বর সংখ্যালঘু সেল, ৭ সেপ্টেম্বর পিএইচএ ৮ সেপ্টেম্বর যুব তৃণমূল এইভাবে ১৬ই সেপ্টেম্বর পর্যন্ত মাইক ব্যবহার না করে অবস্থান প্রতিবাদ চলবে। উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য নেত্রী নির্দেশে মাইক ব্যবহার করা যাবে না।
- পুজোয় বনবস্তির শিশুদের জন্য বিশেষ উদ্যোগ বনদপ্তরের। ছোটদের শহরে নিয়ে গিয়ে পুজোর আনন্দ উপভোগ করানোর সুযোগ দিচ্ছে বনদপ্তর। অরণ্যের অন্ধকার থেকে যেন আলো ঝলমলে ভবিষ্যতে পাড়ি জমাবে কচিকাঁচারা।
- আজ মুখ্যমন্ত্রীর হাত থেকে শিক্ষারত্ন পুরস্কার নেবেন পূর্ব মেদিনীপুরের দুই কৃতি শিক্ষক সুপ্রতিম মান্না ও আব্দুস সাত্তার।

Be the first to comment