রোজদিন ডেস্ক : শিক্ষক দিবস ঘিরে একদিকে নানা আনন্দ অনুষ্ঠান, অন্যদিকে চাকরিহারা শিক্ষকদের হাহাকার, শিক্ষক দুর্নীতির প্রতিবাদে শিক্ষকদের বিক্ষোভ ইত্যাদিতে সরগরম রইল আজ শিক্ষক দিবস।
রাজ্যে শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে আজ কলকাতা ও শিলিগুড়িতে বিক্ষোভ দেখাল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। তারা শিক্ষক দিবস উপলক্ষে সব সরকারি অনুষ্ঠানও বয়কট করেন। সংগঠনের পক্ষে আনন্দ হান্ডা বলেন, রাজ্যে শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতি তাঁদের সম্মান ক্ষুণ্ণ করেছে। এই সরকারের শিক্ষক দিবস পালনের কোন নৈতিক অধিকারই নেই। আগামী ২৬ সেপ্টেম্বর বিদ্যাসাগরের জন্মদিন উপযুক্ত মর্যাদার সঙ্গে পালনের জন্য তিনি আহ্বান জানান।
অন্যদিকে আদালতের রায়ে চাকরিহারা শিক্ষক ও তাদের পরিবারে ছিল বিষাদের ছায়া। এইদিনও তাদের আন্দোলন চলে। অনিশ্চিত ভবিষ্যত নিয়ে তারা এখন চরম উদ্বেগে, দিশাহারাও।

Be the first to comment