রোজদিন ডেস্ক : আমেরিকার ধনকুবের এলন মাস্কের সংস্থার “টেসলা” গাড়ি প্রথম বিক্রি হল ভারতে। মহারাষ্ট্রের পরিবহণমন্ত্রী প্রতাপ সারনায়েক তা কিনেছেন বলে জানা গেছে। গত ১৫ জুলাই মুম্বাইয়ে প্রথম টেসলার শো রুম খোলা হয়। বিলাসবহুল এই গাড়ি কারা কিনবেন তা নিয়ে বিভিন্ন মহলে আগ্রহ ছিল। গতকাল প্রথম ওই শোরুম থেকে একটি গাড়ি বিক্রি হয়। টেসলার দাম শুরু প্রায় ৬০ লক্ষ টাকা থেকে। এর ওপরও দামি গাড়ি আছে। প্রতাপ সারনায়েক কত দামের গাড়ি কিনেছেন তা এখনও স্পষ্ট নয়। এলন মাস্কের সংস্থা ভারতে ৬০০টি গাড়ির বরাত পেয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, রাজ্যে সিপিএমের তরুণ নেতা শতরূপ ঘোষের ২২ লক্ষ টাকা দামের গাড়ি কেনা নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছিল। শতরূপ দাবি করেন, গাড়িটি তাঁর বাবা তাকে কিনে দিয়েছেন। এবার মহারাষ্ট্রের মন্ত্রীর টেসলা কেনা নিয়েও বিভিন্ন মহলে গুঞ্জন উঠেছে।
অন্যদিকে দেশে বিদ্যুৎচালিত গাড়ির চাহিদা ক্রমে বাড়ছে বলে শিল্প মহলের খবর।

Be the first to comment