পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. নিয়োগ দুর্নীতি মামলায় আত্মসমর্পণ রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার । পরে ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন। ১৬ সেপ্টেম্বর পরবর্তী শুনানি।
  2. মালদার চাঁচলে পুলিশ বিজেপি ধস্তাধস্তি মারামারি রাতভর ধর্নায় সাংসদ খগেন মুর্মু অসুস্থ। তা সত্ত্বেও দেখা করলেন না আইসি।
  3. কালকে এসএসসি-র প্রথম পর্যায়ের অর্থাৎ নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা।
  4. এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার করলেন গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন। বললেন, আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে অর্থাৎ শুভেন্দু অধিকারীর অভিযোগকে নস্যাৎ করলেন।
  5. কালকে পরীক্ষা ঘিরে কড়া নিরাপত্তা বন্দোবস্ত । সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই পরীক্ষা। অ্যাডমিট ছাড়া ঢোকা যাবে না পরীক্ষাকেন্দ্রে বললেন সিদ্ধার্থ বাবু।
  6. পরীক্ষার সময় বেলা বারোটা থেকে একটা তিরিশ মিনিট হলেও দশটার মধ্যে হলে ঢুকে যেতে হবে।
  7. ঘড়ি, ক্যালকুলেটর, মোবাইল ফোন, লগ টেবিল বা কোন ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়া যাবে না
  8. কালকে মোট ৬৩৬টি সেন্টারের ৩ লক্ষ ১৯ হাজার ৯১৯ জন পরীক্ষার্থী বসবেন।
  9. ১৪ ই সেপ্টেম্বর ২ লক্ষ ৪৬ হাজার ৫০০ অর্থাৎ মোট প্রায় ৫ লক্ষ ৬৬ হাজার পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা দিচ্ছেন ১৪ তারিখ কেন্দ্র ৪৭৮টি।
  10. শেখ শাহজাহানের সন্দেশখালির বাড়িতে ও তার মেয়ের বাড়িতে সিবিআই। ইডি আধিকারিকদের ওপর হামলার পরিপ্রেক্ষিতে এই রেড।
  11. অসুস্থ অগ্নিমিত্রা পল ভর্তি একটি বেসরকারি হাসপাতালে। তৈরি হয়েছে মেডিকেল বোর্ড। স্থিতিশীল কিন্তু বিপদমুক্ত নন অগ্নিমিত্রা ।
  12. ২ সেপ্টেম্বর ক্যানিংয়ের তালদিতে চোর সন্দেহে পিটিয়ে খুনের হাড়হিম ঘটনায় কাসেম সিদ্দিকী ও পরেশ রাম দাস তৃণমূলের দুই নেতার ভেতর গোষ্ঠী কোন্দল স্পষ্ট। সাংগঠনিক নেতার সঙ্গে বিধায়কের গৃহযুদ্ধ। বিজেপির মুখে চওড়া হাসি ও ব্যঙ্গক্তি।
  13. অক্টোবরে গোটা দেশে শুরু এসআইআর।
  14. নিয়োগ দুর্নীতি মামলায় ইডির নজরে মুর্শিদাবাদের প্রভাবশালী ব্যক্তি ও এজেন্টরা।
  15. নিয়ম না মানলে উত্তরপত্র বাতিল, মন্তব্য এসএসসি চেয়ারম্যানের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*