প্রধানমন্ত্রীর সাড়ম্বর ঘোষণা, আজ দাম কিছু কমলো কি!

Spread the love

রোজদিন ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকালই সাড়ম্বরে ঘোষণা করেছিলেন, আজ থেকেই সব জিনিসের দাম  হু হু করে কমবে। আমজনতা খুশিতে মাতোয়ারা হবেন, এমনই আভাস ছিল তাঁর বক্তব্যে। জিএসটি-র হার এক লপ্তে কমিয়ে দেওয়ায় এই সাশ্রয় উৎসব হবে বলে ঘোষণা করেন তিনি।

আজ সকাল থেকে আমজনতার আশা ছিল, দোকান বাজারে গিয়ে এই সুফল পাবেন তাঁরা। বিশেষত ওষুধের দাম কমা নিয়েই আশায় ছিলেন বেশির ভাগ মানুষ। কিন্তু দোকানে গিয়ে হতাশ হতে হয়েছে তাঁদের। সরকারিভাবে নির্দেশ না আসায় আগের দামেই বিকোচ্ছে তা।

তবে বাইক ব্যবসায়ীরা খুশি দোকানে আসা মানুষের ভিড় দেখে। আজ না কমলেও বাইক,  গাড়ি, ফ্রিজ, এসি ইত্যাদি জিনিসের দাম ভালই কমবে, ফলে বিক্রিও ভাল হবে বলে আশা তাঁদের।

আজ থেকে GST-র হার কমায় শেয়ার বাজারে কিছুটা পতন হয়। অন্যদিকে আরও মহার্ঘ হয় সোনা।

সরকারের দাবি, সব কিছুর দাম নির্ণয় করে তা লাগু করতে একটু সময় দরকার। উৎসবের মরসুম থেকেই এর সুফল মিলবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*