রোজদিন ডেস্ক : আজ পবিত্র দ্বিতীয়া। এই উপলক্ষে মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়ায় রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি নিজের লেখা ও সুরে ইন্দ্রনীল সেনের গাওয়া একটি পুজোর গানও শেয়ার করেন। গানটি এর মধ্যেই বড় সংখ্যায় শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মুখ্যমন্ত্রী লেখেন —
‘তুমি মা মুক্তি
তুমি মা স্বস্তি
তুমি মা সর্বং স্বাহা…’
সকলকে জানাই দ্বিতীয়া’র আন্তরিক শারদ শুভেচ্ছা।
এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা আর একটি পুজোর নতুন গান শেয়ার করে নিচ্ছি।

এর পাশাপাশি এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সোশ্যাল মিডিয়ায় সবাইকে দ্বিতীয়ার শুভেচ্ছা জানিয়েছেন।

Be the first to comment