TET কি দিতে হবে? আশঙ্কায় প্রাথমিক শিক্ষকরা

Spread the love

রোজদিন ডেস্ক :  কর্মরত শিক্ষকদের TET পরীক্ষা নিয়ে শীর্ষ আদালতের রায় তড়িঘড়ি কার্যকর করতে চায় রাজ্য??  এই আশঙ্কায় আছেন রাজ্যের প্রাথমিক শিক্ষক মহল। গতকাল প্রাথমিক শিক্ষা পর্ষদ তাঁদের সবার বায়োডাটা চেয়ে নির্দেশ জারি করায় এই আশঙ্কা আরও বেড়েছে। বায়োডাটা চাওয়ার মাধ্যমে রাজ্য তাঁদের TET নেওয়ার বিষয়ে এগোতে চায় বলে তাঁদের সন্দেহ।

বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হাণ্ডা বলেন, মহারাষ্ট্র,  রাজস্থান, তামিলনাড়ুর প্রেক্ষিতে শীর্ষ আদালত এই রায় দিলেও এই রাজ্য তা তড়িঘড়ি কার্যকর করতে আগ্রহী বলে মনে হচ্ছে। যদি তাই হয়, তবে ডিএ নিয়ে আদালতের রায় কার্যকর করতে সরকারের অনীহা কেন তিনি প্রশ্ন তোলেন।  বিদ্যালয়গুলির সার্বিক পরিকাঠামো উন্নয়নেও সরকার উদাসীন বলে জানান।

রাজ্যের কর্মরত শিক্ষকরা TET এর নামে কোন ভাবে যাতে সমস্যায় না পড়েন তা নিশ্চিত করার আর্জিতে শিক্ষা মন্ত্রীকে চিঠি দিয়েছেন তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*