ফের আদালতে মুখ পুড়লো রাজ্যের, চিকিৎসক অনিকেতের বদলি নির্দেশ খারিজ

Spread the love

রোজদিন ডেস্ক : অভয়াকে নিয়ে আন্দোলনে প্রথম সারিতে ছিলেন তাঁরা। আর জি করের সেই চিকিৎসক অনিকেত মাহাতো, আসফাকুল্লা নাইয়া ও দেবাশিস হালদারকে অন্যত্র বদলি করে স্বাস্থ্য দফতর। এর প্রতিবাদে আদালতে যান তাঁরা।vআজ বিচারপতি বিশ্বজিৎ বসু অনিকেত মাহাতোর বদলির নির্দেশ খারিজ করে দেন। অবিলম্বে তাঁকে আর জি কর হাসপাতালেই পোস্টিং দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
প্রসঙ্গত অভয়ার নৃশংস হত্যা ও ধর্ষণের বিচারের দাবিতে তোলপাড় উঠে ছিল এই রাজ্য-সহ সারা দেশে। বিচারের দাবিতে জোরদার আন্দোলন হয় বিদেশেও। রাজ্যে এই আন্দোলনের অন্যতম প্রধান মুখ হয়ে ওঠেন অনিকেত মাহাতো, আসফাকুল্লা নাইয়া, দেবাশিস হালদার প্রমুখ। চলতি বছর তাঁদের আর জি কর হাসপাতাল থেকে অন্যত্র বদলি করা হয়। একে প্রতিহিংসামূলক বদলি বলে অভিযোগে সরব হন তাঁরা। দ্বারস্থ হন উচ্চ আদালতের। আজ অনিকেত মাহাতোর রায়গঞ্জ হাসপাতালে বদলির নির্দেশ খারিজ করেন বিচারপতি বিশ্বজিৎ বসু।
বাকি দুই চিকিৎসকের আবেদন পরে শোনা হবে বলে বিচারক জানান।
বিচারপতির রায়ে দৃশ্যত স্বস্তিতে অনিকেত মাহাতো বলেন, চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি, স্বজনপোষণ ইত্যাদির বিরুদ্ধে তাঁদের আইনি লড়াই এ আসা। মাননীয় বিচারপতি তাঁর রায়ে এর মান্যতা দিয়েছেন। তিনি আরও বলেন, এই বদলির নির্দেশ পাওয়ার পর স্বাস্থ্য সচিবের কাছে তাঁরা এর কারণ, কিসের ভিত্তিতে জানতে চেয়েছিলেন। কারণ এতে স্বচ্ছতার অভাব ছিল। স্বাস্থ্য সচিব তাঁদের পরিস্কার জানিয়েছিলেন, তাঁরা প্রশাসনে আছেন। যা মনে করবেন তাই করতে পারেন।
আজ বিচারপতির এই নির্দেশে ফের রাজ্যের মুখ পুড়লো বলে ওয়াকেবহাল মহল মনে করছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*