রাজ্যের দাবিতে উত্তপ্ত লাদাখ, নিহত ৪, ব্যথিত ওয়াংচুক

Spread the love

রোজদিন ডেস্ক : পৃথক রাজ্যের মর্যাদার দাবিতে উত্তপ্ত হোল শীতল লাদাখ। বিজেপির কার্যালয়ে অগ্নি সংযোগ-সহ একাধিক হিংসাত্মক ঘটনা প্রতিহত করতে পুলিশের গুলিতে প্রাণ হারালেন ৪ জন। আহতর সংখ্যা ৩০।

এই ঘটনায় ব্যথিত সোনম ওয়াংচুক আজ তাঁর অনশন প্রত্যাহার করেন। পৃথক রাজ্যের মর্যাদার দাবিতে তিনি এই অনশন করছিলেন।

সূত্রের খবর, একটি সংগঠন আজ লাদাখ বন্ধের ডাক দিয়েছিল। সকাল থেকে বিজেপি কার্যালয়ের সামনে ভিড় বাড়তে থাকে। রাজ্যের দাবিতে সুর চড়ানো বিক্ষোভকারীদের সঙ্গে বিজেপি সমর্থকদের বচসা বাধে। ক্রমে বিক্ষোভ হিংসাত্মক হয়ে উঠলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গুলি চালালে চার জন প্রাণ হারান।

ছবির মত সুন্দর, শান্ত লাদাখের এই  উত্তপ্ত পরিস্থিতি নিয়ে উদবিগ্ন স্থানীয় প্রশাসন, সোনম ওয়াংচুকও। তিনি জানান, এর নেপথ্যে যুব সমাজের হতাশা আছে।

বিজেপি এই গোলমালের জন্য কংগ্রেস ও তার নেতা রাহুল গান্ধীকে দায়ী করেছে।

জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা সমাজমাধ্যমে জানান, কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষিত হওয়ার পর লাদাখের মানুষ উল্লাস ব্যক্ত করেছিলেন। তাঁরা কতটা হতাশ আজ তার প্রতিফলন দেখা গেল।

প্রসঙ্গত, সম্প্রতি প্রতিবেশী নেপালের যুব বিক্ষোভের ঘটনা এখনও৷ সবার স্মৃতিতে অমলিন। শান্ত লাদাখের এই রণমুর্তি নিয়ে উদবিগ্ন সব মহলই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*