রোজদিন ডেস্ক : আগামী বছর রাজ্যের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনে বিজেপির পর্যবেক্ষক হলেন ভুপেন্দ্র যাদব(bhupendra yadav)। এই গুরুত্বপূর্ণ পদপ্রাপ্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দলের জাতীয় সভাপতি জে পি নাড্ডা, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ-কে তিনি আন্তরিক ধন্যবাদ জানান।
দলের শীর্ষ নেতৃত্বের দিক নির্দেশনা, সব কর্মীর সম্মিলিত প্রচেষ্টায় সাফল্য পূরণে তিনি প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান।
কেন্দ্রের বন ও পরিবেশ মন্ত্রী ভুপেন্দ্র যাদব আলোয়ার কেন্দ্রের সাংসদ। সংসদীয় কাজে বিশেষ পারদর্শী হিসাবে নাম করেছেন তিনি। সংসদের সিলেক্ট কমিটির বিশেষজ্ঞ। তাঁকে কমিটিম্যানও বলা হয়।
আগামী বছরের রাজ্যের হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনে তাঁর ওপর দল আস্থা রাখায় আপ্লুত তিনি। এই কাজে তাঁকে সহযোগিতা করবেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।
শারদোৎসব শেষ হতেই বিজেপি-সহ সব দলই নির্বাচনের প্রস্তুতিতে ঝাঁপাবে বলে রাজনৈতিক মহল মনে করেন।

Be the first to comment