অসমের মহিলার খোঁজ মিললো বাংলাদেশে

Spread the love

রোজদিন ডেস্ক : মে মাস থেকে পরিবার তাঁর খোঁজ পাচ্ছিল না। সেই যে পুলিশ এসে অসমের নলবাড়ির বরকুরা গ্রামের সাকিনা বিবিকে নিয়ে গেছিল, তারপর থেকে মায়ের কোন খোঁজ না পেয়ে চরম দুশ্চিন্তায় তাঁর পুত্র-কন্যারা। দরিদ্র পরিবার, যতটুকু সম্ভব খোঁজ নিয়েছেন, পাননি। এলাকার মানবাধিকার কর্মী দের কাছে ও খবর গেছে, তাঁরা ও যত সম্ভব চেষ্টা করেছেন, তও পাননি। শেষ অবধি সবে খোঁজ মিলেছে তাঁর, বাংলাদেশের ঢাকার মিরপুরের একটি পরিবারের আশ্রয়ে আছেন তিনি। দুই দেশের স্থানীয় মানুষের আন্তরিক সহযোগিতায় মায়ের সঙ্গে ভিডিও কলে দেখা হয়েছে সন্তানদের।  উভয় পক্ষেরই তখন চোখে জল।

সূত্রের খবর, বহু বছর আগে বাংলাদেশ থেকে চলে এলেও অসম সরকার এর সন্দেহভাজনদের তালিকায় ছিলেন সাকিনা বিবি। সরকারি নির্দেশে হাজিরা দিতে হোত থানায়। পহেলগাঁও-এ নৃশংস জঙ্গি হামলা ও তারপর অপারেশন সিঁদুর-এর পর ব্যাপকভাবে বাংলাদেশ-সহ ভিন দেশের মানুষদের ধরপাকড় করে ফেরত পাঠানো শুরু করে পুলিশ। একদিন রাতে আটক হন সাকিনা বিবি। অনেকে ফিরে এলেও তাঁর আর খোঁজ পায়নি পরিবার।

সম্প্রতি বাংলাদেশের স্বেচ্ছাসেবী সংস্থাও তাঁকে আশ্রয় দেওয়া পরিবারের উদ্যোগে খোঁজ মিলেছে তাঁর। কথা বলেছেন পরিবারের সঙ্গেও। কিন্তু অসমে কবে ফিরতে পারবেন, বা আদৌ তা পারবেন কিনা তা এখনও পরিস্কার নয়।

উভয় দেশের স্বেচ্ছাসেবী ও মানবাধিকার সংগঠনগুলি সক্রিয় ভাবেএই নিয়ে চেষ্টা করছে বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*