রোজদিন ডেস্ক : তিনি কলকাতায় পুজো উদ্বোধন করতে এসেছেন, আজ বিদ্যাসাগরের জন্মদিন তা জানেন কি?? কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে এমনই ভাবে তীব্র কটাক্ষ করলেন টিএমসি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। কয়েক বছর আগে অমিত শাহের কলকাতা সফরের দিন রাজ্য ও কেন্দ্রর শাসক দলের পারস্পরিক গোলমালের জেরে বিদ্যাসাগরের মুর্তি ভেঙেছিল। কারা এর জন্য দায়ী ছিলেন, তা নিয়েও উভয় পক্ষের বাক বিতন্ডা চরমে ওঠে।
সেই ঘটনার রেশ যে এখন ও মোছেনি, অভিষেক ব্যানার্জির বক্তব্যে তা স্পষ্ট।

অমিত শাহকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, ওঁর কোন ধারণাই নেই যে আজ বিদ্যাসাগরের ২০৫তম জন্মদিন। যদি উনি তা জানতেন, তবে অন্তত বিদ্যাসাগরের বাড়ি, বিদ্যাসাগর কলেজে গিয়ে উনি শ্রদ্ধা জানাতেন। যেখানে উনি পুজো উদবোধন করতে এসেছেন, তার খুব কাছেই এই সব স্থান।
এতে তাঁর নিজেরই খুব খারাপ লাগছে বলে মন্তব্য করেন অভিষেক। সঙ্গে আরও বলেন, এই জন্যই ওঁদের ( বিজেপি) তাঁরা বাংলা বিরোধী বলেন।

Be the first to comment