রোজদিন ডেস্ক : রামায়ণ রচয়িতা মহর্ষি বাল্মিকী জয়ন্তীতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেসের দুই শীর্ষ নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী।
আজ সমাজ মাধ্যমে পৃথক ভাবে শ্রদ্ধা জ্ঞাপন করে তাঁরা জানান, যুগ যুগ ধরে বাল্মিকীর এই রচনা দেশের আপামর জনতা, সমাজ দর্শনকে প্রভাবিত করে আসছে। এই উপলক্ষে তাঁরা দেশবাসীকে শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রী তাঁর বার্তায় বলেন, প্রাচীন কাল থেকে সমাজ ও পরিবারে বাল্মিকীর সাত্বিকতা ও আদর্শের গভীর প্রভাব আছে। দেশের সামাজিক সত্বাকে যা আলোকিত করেছে।
রাহুল গান্ধী বলেন, বাল্মিকীর রচনা নিজেদের জীবন দর্শনে ন্যায়, ভালোবাসা ইত্যাদি বজায় রাখার প্রেরণা দেয়।
প্রিয়াঙ্কা গান্ধী বলেন, বাল্মিকীর মহান ধর্মগ্রন্থ রামায়ণ সামাজিক পরিবর্তন ও সাম্যের প্রতীক।

Be the first to comment