পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. মঙ্গলবার মিরিক যাওয়ার আগে শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে গিয়ে আহত বিজেপি সাংসদ খগেন মূর্মুর চিকিৎসার খোঁজখবর নিলেন মুখ্যমন্ত্রী।
  2. সাংবিধানিক পদে থেকে কোনও সরকার বা কোনও দল সম্পর্কে কিছু বলার আগে আরও সংযত হওয়া উচিত। উত্তরবঙ্গ থেকে ফিরে সাংবাদিক বৈঠকে নাম না করে প্রধানমন্ত্রীকে নিশানা মুখ্যমন্ত্রীর।
  3. বন্যাবিধ্বস্ত উত্তরবঙ্গে সোমবার নাগরাকাটার পরিস্থিতি দেখার পর আজ মঙ্গলবার মিরিকের পরিস্থিতি দেখলেন মুখ্যমন্ত্রী। গেলেন ত্রাণ শিবিরে। দিলেন প্রয়োজনীয় নির্দেশ।
  4. প্রবল বর্ষণ ও হড়পা বানে ক্ষতিগ্রস্ত চা বাগান। নষ্ট হল বিপুল পরিমাণে চা পাতা। প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭৫ কোটি টাকা। রাজ্যের সাহায্যের আবেদন চা বণিকসভার।
  5. উত্তরবঙ্গে বিজেপি সাংসদ খগেন মূর্মুর ওপর হামলা। এই খবরে উদ্বিগ্ন লোকসভার স্পিকার রিপোর্ট চাইলেন রাজ্যের কাছে। সন্তুষ্ট না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। এনআইএ চাইলেন শমীক ভট্টাচার্য।
  6. বেঙ্গালুরুতে ঘুমন্ত অবস্থায় ঘরের মধ্যে জীবন্ত অগ্নিদগ্ধ ৬ পরিযায়ী শ্রমিক। এদের প্রত্যেকের বাড়ি মুর্শিদাবাদ জেলায়। চিকিৎসাধীন প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক।
  7. উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আগামীকাল বুধবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
  8. কাফ সিরাপ খেয়ে রাজস্থান ও মধ্যপ্রদেশে ১১ জন শিশুর মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের জনস্বার্থ মামলা
  9. রামায়ণের রচয়িতা মহর্ষি বাল্মীকি জয়ন্তীতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাহুল গান্ধি-সহ অন্যরা।
  10. বন্ধুত্ব করার নামে হোটেলের ঘরে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ ডাক্তারি পড়য়াকে। ঘটনায় অভিযুক্ত ওই কলেজেরই এক সিনিয়র ডাক্তারি পড়ুয়া। ৫ দিন পরেও উদাসীন পুলিশ। অধরা অভিযুক্ত।
  11. বিহারের আসন্ন বিধানসভা
    নির্বাচনে সমান সংখ্যক আসনে লড়বে জোট শরিক বিজেপি ও নীতিশ কুমারের জেডিইউ।
  12. রাজ্যে ফের গণধর্ষণের অভিযোগ। নাবালিকা প্রেমিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল মুর্শিদাবাদের সালারে। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পরিবার। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
  13. মঙ্গলবার বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক মনোজ ওরাও। কুমারগ্রামের বিথিবাড়িতে তাকে ঘিরে বিক্ষোভ। বিধায়কের অভিযোগ, বিক্ষোভের নেপথ্যে তৃণমূলের কর্মী সমর্থকরা। বিক্ষোভ এমন পর্যায়ে পৌঁছায় যে তাঁকে বাঁচাতে রীতিনতো কসরত করতে হয় কেন্দ্রীয় বাহিনীকে।
  14. দেগঙ্গায় যুবকের রক্তাক্ত উলঙ্গ দেহ উদ্ধার। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে দেহ উদ্ধার করতে গেলে তাঁদের ঘিরেও চলল ব্যাপক বিক্ষোভ। মঙ্গলবার দেগঙ্গার সোহা শ্বেতপুর গ্রাম পঞ্চায়েতের শ্বেতপুর গ্রামের ঘটনা।
  15. খগেন মুর্মু ও শঙ্কর ঘোষের উপর হামলার প্রতিবাদে পথে নামল বিজেপি। বাকুঁড়ার এক প্রতিবাদ সভা থেকে বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি বললেন, ছাব্বিশের নির্বাচনের পর কুণাল ঘোষ, উদয়ন ঘোষদের মুখে পাথর নয় অ্যাসিড ছুঁড়বে মানুষ।।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*