রোজদিন ডেস্ক : বিদেশ সম্পর্কীয় সংসদীয় কমিটি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখবে।
কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বাধীন এই কমিটি আজ বৈঠকে বসে এই বিষয়-সহ বিভিন্ন বিষয় আলোচনা করেন। কমিটিতে এই রাজ্যের সাংসদ অভিষেক ব্যানার্জি, আসাউদ্দিন ওয়াইসি, সুশীল কুমার শিন্ডে, বাঁশুরি স্বরাজ সহ ২০ জন লোকসভার সাংসদ আছেন। সিপিএমের জন ব্রিটাস, রাঘব চাড্ডা, সাগরিকা ঘোষ, রাজীব শুক্লা সহ ১০ জন রাজ্যসভার সদস্যও এই কমিটিতে আছেন।
রাষ্ট্র সংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য হওয়া-সহ বিদেশ সম্পর্কীয় বিভিন্ন বিষয় কমিটি পর্যালোচনা করে।

Be the first to comment