নাবালিকার ওপর অ্যাসিড হামলা

Spread the love

রোজদিন ডেস্ক : উত্তর ২৪ পরগণার মিনাখাঁয় অ্যাসিড হামলায় গুরুতর আহত হল এক নাবালিকা। আশংকাজনক অবস্থায় তাকে কলকাতায় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে প্রকাশ, প্রতিবেশী এক যুবক নাবালিকাকে বিয়ের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয়। এর আগেও সে তার ওপর অ্যাসিড হামলার চেষ্টা করেছিল। কোনক্রমে রক্ষা পায় সে। অভিযুক্ত যুবকের পরিবারকেও বিষয়টি জানানো হয়। এর পরও তাঁরা কোন ব্যবস্থা নেননি বলে অভিযোগ। গতকাল গভীর রাতে নাবালিকার ঘরের ঘুলঘুলি দিয়ে ওই যুবক অ্যাসিড ছুঁড়ে উধাও হয় বলে অভিযোগ। পুলিশ তাকে খুঁজছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*