রোজদিন ডেস্ক : শীর্ষ আদালতের পর তামিলনাড়ুর তিরুনেলভেলির জেলা দায়রা আদালত। সোমবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতিকে জুতো ছোঁড়ার অপচেষ্টার পরদিন তিরুনেলভেলি জেলা আদালতে বিচারককে চটি ছুঁড়লেন এক অভিযুক্ত। আদতে মধ্যপ্রদেশের বাসিন্দা এই যুবক মন্দিরে চুরি করতে গিয়ে ধরা পড়েন। বিচারক এই মামলার আর একটি দিন দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তিনি এই কান্ড করেন বলে প্রকাশ। এই ঘটনায় আদালতে চাঞ্চল্য দেখা দেয়।

Be the first to comment