নন টেট শিক্ষকদের সুরক্ষা, ঐক্যবদ্ধ হওয়ার ডাক

Spread the love

রোজদিন ডেস্ক : নন টেট শিক্ষকদের সুরক্ষা, মাদ্রাসা-সহ সব কর্মী, অবসরপ্রাপ্তদের রাজ্যের স্বাস্থ্য প্রকল্পের আওতায় আনার দাবি উঠলো। সঙ্গে সপ্তম পে কমিশন গঠনের দাবিতে আগামী ১৩ ই অক্টোবর সমাবেশের ডাক দিলো শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। রাজ্য সরকারের সদর দফতর নাবান্নের কাছে মন্দিরতলায় সবাইকে সমবেত হওয়ার আহবান জানিয়েছেন মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী। এই সমাবেশে অংশ নিতে দল মত নির্বিশেষে সংশ্লিষ্ট সবাইকে তিনি আহবান জানান। তাঁর মতে এই সব দাবিই সমগ্র শিক্ষক সমাজের ক্ষেত্রেই প্রযোজ্য। দলমতনির্বিশেষে এই সব দাবিতে ঐক্য বদ্ধ আন্দোলন গড়ে তোলা প্রয়োজন।
প্রসঙ্গত নন টেট শিক্ষকদের নিয়ে সব শিক্ষক সংগঠনগুলিই উদবিগ্ন। ইতিমধ্যে নিজেদের মত করে তাঁরা এই বিষয়ে কেন্দ্র, রাজ্য সরকারকে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আর্জিও জানিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*