রোজদিন ডেস্ক : ইজরায়েল হামাস তাঁর প্রস্তাবের প্রথম দফায় রাজী। বিশ্ব জুড়ে এই খবর ছড়িয়ে পড়ায় অনেকটাই স্বস্তিতে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন রাষ্ট্রপতির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁর আশা, এবার বন্দিরা মুক্তি পাবেন। যুদ্ধ বিধ্বস্ত প্যালেস্টাইনে ত্রাণ সহায়তায় আমজনতার স্বস্তি মিলবে। শান্তির পথ প্রশস্ত হবে।
এর পাশে ইস্রায়েল এর প্রধানমন্ত্রী নেতানিয়াহুর শক্তিশালী নেতৃত্বরও প্রশংসা করেন
অন্যদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও হোয়াইট হাউসের নজর এখন নোবেল শান্তি পুরস্কার এর দিকে। ইতিমধ্যেই হোয়াইট হাউস ট্রাম্পকে ” শান্তি রাষ্ট্রপতি ” তকমা দিয়েছে। ট্রাম্প নিজে দাবি করেছেন, ভারত পাকিস্তান সহ সাতটি যুদ্ধ তিনি রোধ করেছেন। যদিও ভারত তা দৃঢ়ভাবে অস্বীকার করেছে। গত আগস্ট মাসে হোয়াইট হাউসে ট্রাম্প আজারবাইজান ও আর্মেনিয়ার নেতাদের ডেকে চুক্তি করিয়েছিলেন। এর ফলে উভয় দেশের দীর্ঘ কয়েক দশকের সংঘাতে ইতি পড়েছে।
এই সব উদ্যোগ নিয়ে ট্রাম্পের দাবি, তিনি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য। এমন কি যদি এই পুরস্কার তিনি না পান, তা আমেরিকার অপমান বলেও মন্তব্য করেছেন।
” বন্ধু রাষ্ট্র ” পাকিস্তানও তাঁকে এই পুরস্কার পাওয়ার যোগ্য বলে সওয়াল করেছে। ইস্রায়েল প্যালেস্টাইনে শান্তি ফেরাতে তাঁর এই উদ্যোগের প্রশংসা করেছেন ফ্রান্সের রাষ্ট্র পতি ইমানুয়েল মাঁকরও।
আগামীকাল নোবেল শান্তি পুরস্কার ঘোষণা হওয়ার কথা। মার্কিন রাষ্ট্রপতি-সহ সারা বিশ্বের নজর এখন সেই দিকে।

Be the first to comment