রোজদিন ডেস্ক : কাশ্মীরে জঙ্গিদমনে গিয়ে শহিদ হলেন বাংলার দুই বীর জওয়ান প্যারা কমান্ডো সুজয় ঘোষ ও পলাশ ঘোষ। সুজয়ের বাড়ি বীরভূমে আর পলাশের মুর্শিদাবাদে। গত কয়েকদিন ধরে দু’জনেই নিখোঁজ ছিলেন। শুক্রবার তাঁদের নিথর দেহ উদ্ধার হয়। তাঁদের মৃত্যুতে রাজ্য জুড়ে শোকের ছায়া নেমেছে। ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাসবিরোধী অভিযানের সময় চরম প্রতিকূল আবহাওয়া ও তুষারধসে আমাদের বাংলার দুই সাহসী প্যারা-কমান্ডোর শহিদ হওয়ার ঘটনায় আমি শোকাহত।
বীরভূমের ল্যান্স নায়েক সুজয় ঘোষ এবং মুর্শিদাবাদের ল্যান্স হাবিলদার পলাশ ঘোষকে দেশরক্ষায় তাঁদের অসীম বীরত্ব, নিষ্ঠা এবং আত্মত্যাগের জন্য আমার স্যালুট জানাই।
তাঁদের শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়স্বজনদের আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। এই শোকের সময়ে আমাদের সরকার দুই পরিবারকেই সম্ভাব্য সকল সহায়তা করবে।”
https://x.com/MamataOfficial/status/1976902105928704427?t=s8IIU2zDAA4nhZgdNsbYEA&s=08
মুখ্যমন্ত্রীর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তাঁদের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন।

বুধবার সেনাবাহিনীর বিশেষ সার্চ অপারেশনের সময় থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না পলাশকে। অবশেষে শুক্রবার বাড়িতে খবর আসে শহিদ হয়েছেন পলাশ। একা পলাশ নয়, তুষারঝড়ের কবলে পড়ে মৃত্যু হয়েছে বীরভূমের রাজনগর কুন্ডিরার নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে সুজয় ঘোষেরও। শেষবার দাদাকে ফোন করে অভিযানে যাওয়ার কথা বলেছিলেন সুজয়। তারপর থেকে নিখোঁজ। শুক্রবার আসে সুজয়ের মৃত্যুর খবর। বাংলার দুই জওয়ানের অকালমৃত্যুতে শোকের ছায়া রাজ্যে।

Be the first to comment