পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. পাকিস্তানে পুলিশ ট্রেনিং স্কুলে ভয়াবহ জঙ্গি হামলা। বিস্ফোরণে আহত একাধিক। ছড়াল তুমুল আতঙ্ক।।
  2. ভারতের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক অভিযোগ। তালিবান সরকারের বিদেশমন্ত্রীর ভূমিকায় খুশি নয়াদিল্লি।
  3. ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্ধ হল। ‘শরৎ উৎসব’, নীরবতায় প্রতিবাদ শিল্পী ও সাংস্কৃতিক জগতের।
  4. ফ্রান্সের পদত্যাগী প্রধানমন্ত্রী সেবাস্তিয়ানকেই ফের ওই পদে নিয়োগ করলেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ।
  5. আপনি কী কাজ করেছেন তার ওপর সব নির্ভর করে।  ট্রাম্পের কথা উড়িয়ে কড়া জবাব নোবেল প্যানেলের।
  6. আফগানিস্তানের এক প্রদেশে পাক মদতপুষ্ট জঙ্গিদের হামলা।  ইসলামাবাদকে কড়া হুঁশিয়ারি তালিবানের।
  7. ভারত-সহ দক্ষিণ এশিয়ায় সাত শতাংশ চাকরি খেয়ে নেবে এআই! বিশ্বব্যাঙ্কের রিপোর্টে তুমুল চাঞ্চল্য।
  8. অনলাইনে ভুয়ো সমন ও ডিজিতাল গ্রেফতারির ভয় দেখিয়ে প্রায় ১০০ কোটি টাকা প্রতারণা, গুজরাত থেকে গ্রেফতার চার।।
  9. জোর করে কন্নড় বলানোর অভিযোগ। বেঙ্গালুরুতে হেনস্থা নিয়ে সরব হলেন উত্তর-পূর্বের তরুণী।
  10. আইপিএসের আত্মহত্যার ঘটনায় অবশেষে ততপর যোগী প্রশাসন। অপসারিত হলেন রোহতকের পুলিশ সুপার।
  11. ঝাড়খণ্ডের জঙ্গলে অভিযানে গিয়ে মাওবাদীদের পাতা আইইডি বিস্ফোরণ।  হত এক জওয়ান, জখম একাধিক।
  12. রবিবার পুলিশে নিয়োগ পরীক্ষা। পরীক্ষার্থীদের জন্য ব্লু ও গ্রিন লাইনে অতিরিক্ত ট্রেন চালাবে মেট্রো।
  13. বসিরহাট মহকুমার স্বরূপনগর সীমান্তে পুরুষ, মহিলা ও শিশু-সহ ১৭ জন বাংলাদেশি নাগরিক গ্রেফতার।
  14. ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল করার নামে ব্ল্যাকমেলিং। তরুণীর অভিযোগ পেয়ে বিধাননগর থেকে ধৃত প্রাক্তন প্রেমিক।
  15. জলপাইগুড়িতে ১২ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে পুলিশের জালে ষাটোর্ধ্ব বৃদ্ধ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*