অবৈধ কারবার, রুফটপে সারপ্রাইজ ভিজিট করবে পুরসভা

Spread the love

রোজদিন ডেস্ক : অগ্নিকাণ্ড এড়িয়ে নিরাপদে ব্যবসার জন্য শহরের রুফটপ ক্যাফে-রেস্তোরাঁগুলিকে নির্দিষ্ট এসওপি বেঁধে দিয়েছে প্রশাসন। কলকাতার ৮৩টি রুফটপ ক্যাফে-রেস্তোরাঁর মধ্যে ২১টি পুজোর আগেই সেইসব বিধিনিষেধে মুচলেকা দিয়ে ব্যবসায় ফিরেছে। কিন্তু বাকি ক্যাফে-রেস্তোরাঁগুলি কী করছে? সেগুলি কি এখনও বন্ধ? নাকি পুলিশ-পুরসভার নজর এড়িয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে? সেই খোঁজখবর নিতে এবার মাঠে নামছে কলকাতা পুরসভা। রুফটপ ক্যাফে-রেস্তোরাঁগুলির হাল-হকিকত জানতে ‘সারপ্রাইজ ভিজিট’ চালাবে পুরসভা। লাইসেন্স বিভাগের এক পুর-আধিকারিকের কথায়, মুচলেকা না দিয়ে নিয়ম না মেনে ছাদ রেস্তোরাঁ খোলা হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পুজোর ব্যবসায় যাতে ক্ষতি না হয়, তার জন্য মানবিক দিক থেকে আগেই মুচলেকা দিয়ে ব্যবসা শুরুর সুযোগ দিয়েছিল পুরসভা। কিন্তু তারপরও অবৈধ কাজ করলে কঠোর মনোভাব নিতেই হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*