দুর্গাপুর, মুখ্যমন্ত্রীকে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি ওড়িশার মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : দুর্গাপুরে গণধর্ষণের ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আর্জি জানালেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিও। আজ সমাজমাধ্যমে তিনি এই কথা জানান। আদতে নির্যাতিতা মেডিকেল পড়ুয়া পড়শি ওড়িশার বাসিন্দা হওয়ায় তা অন্য মাত্রা পেয়েছে।
ওড়িশার মুখ্যমন্ত্রী এই রাজ্যের সরকারের সঙ্গে সব রকম সমন্বয় রেখে কাজ করতে তাঁর আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। নির্যাতিতা ছাত্রীকে নৃশংসভাবে গণধর্ষণের ঘটনায় গভীর বেদনা ব্যক্ত করে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তিরও দাবি করেছেন তিনি।
অন্যদিকে রাজ্যের শাসক টিএমসি অপরাজিতা বিল কেন কেন্দ্রের অনুমোদন পায়নি সেই প্রশ্ন তুলেছেন। এর ফলে অপরাধীদের কাছে নির্দিষ্ট বার্তা যাচ্ছে বলে বিজেপিকে বিঁধেছেন তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*