রোজদিন ডেস্ক : আফগানিস্তানের তালিবানি সরকারের সঙ্গে প্রতিবেশী পাকিস্তানের তিক্ত সম্পর্কের বলি হলেন ৫৮ জন পাক জওয়ান। আহত ৩০ জন। আজ তালিবান সরকার এই দাবি করে বলে, আগামী দিনে পাকিস্তান হামলা করলে ফের উচিত জবাব পাবে। বিশ্ব ত্রাস আইএস পাকিস্তানের মাটি ব্যবহার করে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে বলে ও তালিবানের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন।
দুই ইসলামিক দেশ পাকিস্তান ও আফগানিস্তানের পারস্পরিক বৈরিতায় নজর রাখছে ভারত। তালিবানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি সাত দিনের সফরে এখন ভারতে আছেন। বিদেশ মন্ত্রী জয়শংকর এর সঙ্গে তাঁর হৃদ্য পরিবেশে বৈঠক হয়েছে। উভয় পক্ষ ই পারস্পরিক সহযোগিতা র আহবান জানিয়েছেন। দীর্ঘ কয়েক বছর পর ভারত কাবুলে দূতাবাসও খোলার সিদ্ধান্ত নিয়েছে।
অন্যদিকে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক ক্রমেই অবনতি হচ্ছে। বিশেষত পাকিস্তানে আইএস জঙ্গিরা আস্তানা করলেও ওই দেশের সরকার তাদের নিয়ে অন্ধ বলে অভিযোগ আফগানিস্তানের। এই জঙ্গিদের উৎখাত করা তাদের উচিত বলে মনে করে তালিবান সরকার। কাবুলে সাম্প্রতিক হামলায় পাক সেনারা ছাড়া ও আইএস জড়িত ছিল বলে তাদের অভিযোগ।
অন্যদিকে বিভিন্ন জায়গায় কোণঠাসা হলেও সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। ইসলামাবাদ ও কাবুল উভয় পক্ষকেই আলোচনার টেবিলে বসে সমস্যা সমাধানে জোর দিয়েছে তারা। সংঘাতে না গিয়ে সংযম দেখাতে বলেছে। অভিজ্ঞ মহল মনে করেন, কাবুলের সঙ্গে এই যুদ্ধ আবহে সৌদির দিকে তাকিয়ে আছে ইসলামাবাদ। সম্প্রতি উভয় দেশের চুক্তি হয়েছে যে এক পক্ষ আক্রান্ত হলে অন্য পক্ষ তাকে সাহায্য করবে।
কাল রাতে পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের অতর্কিত আক্রমণে বহু পাক সেনা হতাহত হন। তালিবানের দাবি, ৫৮ জন পাক সেনা নিহত ও ৩০ জন আহত হয়েছে।
এই ক্ষেত্রে এ কাবুলে বিমান হানার প্রত্যাঘাত করেছে তালিবান। সব মিলিয়ে উভয় দেশেই উত্তেজনা আছে।

Be the first to comment