পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. সোমবার দুপুরে জলপাইগুড়ির নাগরাকাটায় ত্রাণ শিবিরে গিয়ে দূর্গতদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী। দুর্গতদের হাতে তুলে দিলেন ক্ষতিপূরণের টাকা।
  2. দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় পুলিশের জালে আরও ২ অভিযুক্ত। সব মিলিয়ে এখনও পর্যন্ত ধৃত ৫।
  3. কুলতলিতে এক নাবালিকাকে ডেকে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। অভিযোগ পেয়ে গ্রেফতার প্রতিবেশী দাদু।
  4. মেদিনীপুর মেডিক্যাল কলেজে চিকিৎসায় গাফিলতির অভিযোগ। মৃত্যু হল অন্তঃসত্ত্বার। উত্তেজনা এলাকায়।
  5. তুফানগঞ্জে দলীয় কর্মসূচি চলাকালীন সাধারণ মানুষের হাতে আক্রান্ত বিজেপি বিধায়ক। তুমুল উত্তেজনা।
  6. উত্তরবঙ্গের ফুলবাড়িতে যুবকের রহস্যমৃত্যু, সাতসকালে ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। কীভাবে মৃত্যু, তদন্তে পুলিশ।
  7. কসবা আইন কলেজের মধ্যে এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধৃত কলেজেরই নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায় সোমবার জামিন পেলেন। আলিপুর সেশন কোর্টের ভ্যাকেশন বেঞ্চ শর্তসাপেক্ষে এই জামিন মঞ্জুর করেছে।
  8. বিধানসভা নির্বাচনের আগেই বড় ধাক্কা আরজেডি শিবিরে। আইআরসিটিসি দুর্নীতি মামলায় দলের প্রতিষ্ঠাতা লালুপ্রসাদ যাদব, তাঁর স্ত্রী রাবড়ি দেবী ও তাঁর ছেলে তেজস্বী যাদবের বিরুদ্ধে চার্জ গঠন করা হল।
  9. সামনেই দীপাবলি। ঘুরতে যাওয়ার মরসুমে নতুন রেকর্ড ছুঁয়ে ফেলল বিমানভাড়া।
  10. ১৪ মাসের শিশুকন্যাকে ধর্ষণ ও খুন করে ধানক্ষেতে দেহ পুঁতে দিল অভিযুক্ত। ত্রিপুরার পানিসাগরের ঘটনা। তদন্তে নেমে অসম থেকে পুলিশের জালে মূল অভিযুক্ত।
  11. বিতর্কিত কাফ সিরাপ নির্মাতা সংস্থার ঝাঁপ বন্ধ হল তামিলনাড়ুতে। লাইসেন্স বাতিল করল সংশ্লিষ্ট নিয়ামক সংস্থা।
  12. কেরলে তথ্যপ্রযুক্তি কর্মীর আত্মহত্যায় আরএসএসকে তোপ দাগলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি।
  13. খোদ হাসপাতালের মধ্যেই  নার্সকে যৌন হেনস্থা। অভিযোগ উঠতেই বিভাগীয় প্রধানকে সাসপেন্ড করল নয়াদিল্লি এইমস।
  14. অভিনেতা তথা রাজনীতিক বিজয়ের সভায় ৪১ জনের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
  15. কর্ণাটকে নিষিদ্ধ হচ্ছে আরএসএস? মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন মল্লিকার্জুন খাড়গের পুত্র।।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*