রোজদিন ডেস্ক : আর মাত্র কয়েকদিন বাকি। আশির দশকে সাড়া জাগানো মহাভারত ফের আসছে দূরদর্শনের পর্দায়। এর আগেই চলে গেলেন কর্ণ! মহাভারতের ট্রাজিক চরিত্র কর্ণের ভূমিকায় যাঁর অভিনয় দেখে আপ্লূত হয়েছিল সারা দেশ, সেই পংকজ ধীর প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল ৬৮। দীর্ঘ দিন মারণ ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। আস্তে আস্তে সেরেও। উঠছিলেন। কিন্তু কয়েক মাস আগে আবার তিনি অসুস্থ হয়ে পড়েন। এবার আর এই মারণ যুদ্ধে জয়ী হতে পারলেন না। তাঁর প্রয়াণে বলিউড জুড়ে শোকের ছায়া।
মহাভারতে কর্ণর চরিত্রে জনপ্রিয় হয়ে ওঠা পংকজ ধীর বহু চলচ্চিত্র, ধারাবাহিক এও অভিনয় করেছেন।তাঁর অভিনীত ছবিগুলির মধ্যে আছে, সোলজার, জমিন, আন্দাজ, টারজান, দ্য ওয়ান্ডার কার ইত্যাদি। গত বছরও ধ্রুবতারা নামের এক ধারাবাহিকে তাঁকে দেখা গেছে। দুটি ছবি পরিচালনাও করেন তিনি।

Be the first to comment