ধাক্কা খেল CBI, সুপ্রিম কোর্টে রাজীব কুমারের আগাম জামিন বাতিলের আর্জি খারিজ

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের বিরুদ্ধে CBI চক্রান্ত ব্যর্থ হল। দেশের শীর্ষ আদালতে সিবিআইয়ের সঙ্গে আইনি যুদ্ধে শুক্রবার বড় জয় পেলেন ডিজি রাজীব কুমার৷  সিবিআই তাঁর আগাম জামিন খারিজ করার আর্জি জানিয়ে যে মামলা করেছিল, শুক্রবার দেশের শীর্ষ আদালত তা খারিজ করে দিল। প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের বেঞ্চ এই মামলা খারিজ করে দিয়েছে৷ আজ শুনানির পর কেন্দ্রীয় সংস্থা এবং কেন্দ্রীয় সরকারকে তোপ দাগেন আইনজীবী-সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ বলেন, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বিষয়টির রাজনীতিকরণ করার চেষ্টা করছে৷ কিন্তু এটা রাজনীতির বিষয় নয়৷ রাজীব কুমারের বিরুদ্ধে আর্থিক প্রতারণার কোনও অভিযোগ নেই৷ এই অবস্থায় এই মামলা দাঁড়ায় না। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এদিন জানান ৮ সপ্তাহ পর হবে মামলার পরবর্তী শুনানি৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*