- প্রয়াণদিবসে সিদ্ধার্থশঙ্কর রায় ও জন্মদিনে অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায়কে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- বিহারে শুরু প্রথম দফার ভোট। সকাল ৯টা অবধি পড়ল ১৩.১৩ শতাংশ ভোট।
- ১৪ নভেম্বর বিহারে নতুন সরকার গঠিত হবে। স্ত্রীকে নিয়ে ভোট দিয়ে বেরিয়ে বললেন তেজস্বী যাদব।
- বিহারে প্রথম দফার ভোটগ্রহণ শুরু হওয়ার পরেই ভোটারদের পূর্ণ উদ্যমে ভোট দেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সকালে সমাজমাধ্যমে হিন্দিতে পোস্ট করে তিনি লেখেন, গণতন্ত্রের উৎসবে আজ বিহারে প্রথম পর্যায়ের ভোটগ্রহণ হচ্ছে। এই পর্বে সকল ভোটারের কাছে আমার আবেদন, আপনারা পূর্ণ উদ্যমে ভোট দিন। ওই পোস্টেই বিহারের প্রথম বারের ভোটারদেরও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
- ভোট দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। পাটনার বখতিয়ারের বুথে ভোট দেন তিনি। ভোট দেওয়ার পর সমাজমাধ্যমে নীতিশ কুমার এক পোস্টে ভোটারদের ভোটদানে উৎসাহিত করেন। তিনি লেখেন, গণতন্ত্রে ভোটদান কেবল আমাদের অধিকারই নয়, এটা আমাদের দায়িত্বও বটে। আজ বিহারের বিধানসভা নির্বাচনে প্রথম পর্যায়ের ভোটগ্রহণ চলছে। সব ভোটারের কাছে আমার আবেদন, আপনারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন। অন্যদেরও ভোটদানে উৎসাহিত করুন।
- বৃহস্পতিবার থেকে অনলাইনেও মিলবে এন্যুমারেশন ফর্ম, ঘোষণা কমিশনের। কর্মসূত্রে যাঁরা বাইরে থাকেন তাঁদের জন্য এই ব্যবস্থা কমিশনের।
- লালবাজারের কাছে গুদামে আগুন। কালো ধোঁয়ায় ঢাকল চারপাশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছল দমকলের পাঁচটি ইঞ্জিন। এলাকায় তুমুল আতঙ্ক। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে আরএন মুখার্জি রোডের একটি গাড়ির যন্ত্রাংশের গুদামে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এলন মাস্ক ঘনিষ্ঠ ধনকুবের জ্যারেড আইজ্যাকম্যানকে নাসার প্রধান মনোনীত করেছেন। মাস্কের সঙ্গে তিক্ততার দরুণ মাস ছয় আগে তিনি এই ধনকুবের তথা বেসরকারি মহাকাশচারীর মনোনয়ন প্রত্যাহার করেছিলেন।
- রাজ্যে প্রায় তিন বছর পর শুরু হতে চলেছে একশো দিনের কাজ প্রকল্প। এর জন্য জবকার্ড হোল্ডারদের ই কেওয়াইসি যাচাইকরন শুরু হল।
- লুঠ করে খেতে দেব না কান্দিওয়ালাদের। নাম না করে কান্দির তৃণমূল বিধায়ক অপূর্ব সরকারকে নিশানা বিধায়ক হুমায়ুন কবীরের। বলেন, লুঠ করে খেয়ে নেতা হবে, আর ভোটের সময় তিন নম্বর, এই সব মানব না।
- পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধনীর কাজ দেখতে রাজ্যে এল জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। বুধবার উত্তরবঙ্গ পৌঁছেছেন তাঁরা। দলে রয়েছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী, নির্বাচন কমিশনের প্রধান সচিব এসবি যোশী এবং ডেপুটি সেক্রেটাহরি অভিনব আগরওয়াল।
- বিধানসভায় শীতকালীন অধিবেশনে এসআইআর–এর বিরুদ্ধে প্রস্তাব আনার কথা ভাবছে তৃণমূল। সূত্রের খবর, এই অধিবেশনেই এসআইআর–এর বিরুদ্ধে প্রস্তাব আনতে পারে শাসক দল।

Be the first to comment