রোজদিন ডেস্ক : দুবাই ভিত্তিক জনপ্রিয় ভ্রমণ প্রভাবী অনুনয় সুদের জীবনাবসান হয়েছে। মাত্র ৩২ বছর বয়েসে তাঁর এই চলে যাওয়া মেনে নিতে পারছেন না তাঁর অগণিত অনুরাগীরা।
সমাজ মাধ্যমে তাঁর ভ্রমণ অভিজ্ঞতা লক্ষ লক্ষ অনুরাগীর হৃদয় জয় করেছিল।
দশ লক্ষর বেশি মানুষ সমাজ মাধ্যমে তাঁর এই ভ্রমণ অভিজ্ঞতার অংশীদার ছিলেন। আজ সমাজ মাধ্যমেই তাঁর শোকার্ত পরিবার এই প্রয়াণের খবর দেন। তবে কি ভাবে এই তরুণ ভ্রমণ প্রভাবীর মৃত্যু হল তা বলা হয় নি। পরিবার এই বিষয়ে তাঁর বাসভবনের কাছে অনুরাগীদের না যেতে অনুরোধ করেন। এই চরম শোকের মুহূর্তে তাঁরা নিজেদের মধ্যেই থাকতে চান বলে জানান।
সূত্রে র খবর, অনুনয় সুদের সর্ব শেষ ভ্রমণের অনুষ্ঠান লাস ভেগাসে ছিল। দেশ বিদেশে তাঁর ভ্রমণ অভিজ্ঞতা সমাজ মাধ্যমে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করতেন। আর তা দেখা যাবে না ভেবে তাঁরাও শোকে মুহ্যমান।

Be the first to comment