বাইপাসের ধারে সিপিএমের কার্যালয় ভাঙা হল

Spread the love

রোজদিন ডেস্ক :  কলকাতার অন্যতম প্রাণকেন্দ্র ই এম বাইপাসের পাশে রাতের অন্ধকারে ভাঙা হোল সিপিএমের দলীয় কার্যালয়। পরশু গভীর রাতে মুখে কালো কাপড় বেঁধে একদল দুষ্কৃতি নস্কর হাটের এই কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দেয়। যে গাড়ি করে তারা আসে, তার নম্বর প্লেটও ঢাকা ছিল বলে জানা যায়। এই ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা দেখা দেয়।
আজ সন্ধ্যায় ভাঙা দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা করে সিপিএম। রতন বাগচি, দীপু দাস, সায়ন ব্যানার্জি সহ নেতারা সেখানে উপস্থিত ছিলেন।
এই কার্যালয় পুনর্নির্মাণের জন্য স্থানীয় বহু মানুষ সাহায্যের হাত বাড়িয়েছেন বলে দলের দাবি।
উল্লেখ্য, অতি সম্প্রতি উত্তর ২৪ পরগনার বিলকান্দা তেও সিপিএমের কার্যালয় ভেঙে দেওয়া হয়েছে। অভিযোগের তির শাসক দলের দিকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*