জেএনইউ লালে লাল

Spread the love

রোজদিন ডেস্ক :
দিল্লিতে ক্ষমতাসীন গেরুয়া শিবিরের ছাত্র সংগঠনকে হেলায় হারিয়ে জে এন ইউ ছাত্র সংসদ দখল করল বামপন্থী পড়ুয়ারা। এই নামী বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল প্যানেলের মূল চারটি পদেই বিপুল ভোটে জয়ী হয়েছেন বাম প্রার্থীরা৷ কার্যত জে এন ইউ এখন লালে লাল।
এস এফ আই সহ তিনটি ছাত্র সংগঠন জোট বেঁধে এই নির্বাচন লড়েছেন। ছাত্র সংসদের সভাপতি থেকে যুগ্ম সম্পাদক সব গুরুত্বপূর্ণ পদই তাঁদের দখলে গেছে। সভাপতি হয়েছেন অদিতি মিশ্র, প্রাপ্ত ভোট ১৯৩৭। সহ সভাপতি কে গোপিকা বাবু পেয়েছেন ৩১০১ টি ভোট। সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক পদে সুনীল যাদব ও দানিশ আলি যথাক্রমে ২০০২ ও ২৯৮৩ টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এবার প্রায় সাড়ে নয় হাজার ভোটার ছিলেন। ভোটের হার ৬৭%।
খোদ দিল্লিতে জেএনইউ-তে  এই লাল পতাকা ওড়ায় খুশি এসএফআই সহ বামপন্থী পড়ুয়া মহল।
এসএফআই-এর সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য এই জয়ে জে এন ইউ এর পড়ুয়াদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে এবিভিপি-র মত বিভেদকামী শক্তিকে পরাজিত করে তাঁরা বাম জোটকে জয়ী করেছেন।
এই জয় বাম রাজনীতির পক্ষে জোরালো জয়।
প্রসঙ্গত, দিল্লির এই নামী বিশ্ববিদ্যালয় বরাবরই বামপন্থী পড়ুয়াদের জয়ী করেছে। এখান থেকেই বাম রাজনীতিতে বহু উজ্জ্বল মুখের উত্থান।
সিপিএমের প্রয়াত সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, বিশিষ্ট নেতা প্রকাশ কারাত , এই রাজ্যের দীপ্সিতা ধর ঐশী ঘোষ প্রমুখ এই বিশ্ববিদ্যালয়েররই পড়ুয়া ছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*