পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. দিল্লির লালকেল্লায় গাড়িতে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৩। জখম ২৫। থমথমে জনশূন্য এলাকা, বন্ধ দোকানপাট। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করল সেন্ট্রাল ফরেনসিক।
  2. বিস্ফোরণের জেরে বন্ধ হল লালকেল্লার দরজা। তালা মেট্রো স্টেশনে। অলিখিত বন‌্ধ চাঁদনি চকেও।
  3. লালকেল্লার বিস্ফোরণ-কাণ্ডে আনুষ্ঠানিক ভাবে তদন্তভার হাতে নিল এনআইএ। টার্গেট কি লালকেল্লা, খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
  4. মৃতদের স্মরণে শোকপ্রকাশ করে দিল্লির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে কোর্টের নজরদারিতে এসআইটি গঠন করে তদন্তের দাবি অভিষেকের।
  5. ফরিদাবাদ থেকে এসেছিল ঘাতক গাড়িটি, বলছে সিসিটিভি ফুটেজ। বিস্ফোরণ কাণ্ডে আটক চার সন্দেহভাজন।
  6. জনবহুল এলাকা এড়িয়ে চলুন, দিল্লি বিস্ফোরণের পর নিজের দেশের নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস।
  7. খুন-ধর্ষণ থেকে নরমাংস ভক্ষণ। কুখ্যাত নিঠারি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত বেকসুর খালাস সুপ্রিম কোর্টে।
  8. ভোটের বিহারে অশান্তির আঁচ। বিজেপি ও কংগ্রেস সমর্থকদের মধ্যে হাতাহাতি।
  9. মঙ্গলবার দুপুরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের জেলা ও দায়রা জজ আদালত ভবন সংলগ্ন এলাকা প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে। বিস্ফোরণে প্রাণ গেল বারো জনের। আহত ২৭ জন। স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানান, দুপুর একটা নাগাদ ওই আত্মঘাতী বিস্ফোরণ হয়।
  10. স্থিতিশীল। চিকিৎসায় সাড়া দিচ্ছেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র, গুজব উড়িয়ে জানাল পরিবার।
  11. আরও কমল তাপমাত্রা, শনিবার পর্যন্ত শীতের আমেজ রাতে ও সকালে। পশ্চিমের জেলাগুলিতে নামল ১৫-র নিচে।
  12. মঙ্গলবার রাতে মেরামতির কাজের জেরে পাওয়ার ব্লক। ফের শিয়ালদহ শাখায় বাতিল একাধিক লোকাল ট্রেন। রুট বদল দূরপাল্লার ট্রেনেরও।
  13. এসআইআর আতঙ্কে এবার মৃত্যু দক্ষিণ দিনাজপুরে। আতঙ্কে আত্মহত্যা করলেন এক বৃদ্ধ। শোকের ছায়া এলাকায়।
  14. ৩ বছর ৩ মাস পর জামিনে মুক্ত পার্থ চট্টোপাধ্যায়। হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। সঙ্গে ছিলেন অনুগামীরা।
  15. শুঁড়ে তুলে সপাটে মাটিতে আছাড়। ফালাকাটায় হাতির হানায় মর্মান্তিক মৃত্যু এক যুবকের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*