দিল্লির ঘটনার তীব্র নিন্দা করলেন শেখ হাসিনা

Spread the love

রোজদিন ডেস্ক :
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল দিল্লির ভয়ংকর বিস্ফোরণের ঘটনার তীব্র নিন্দা করলেন। সমাজমাধ্যমে তিনি জানান, তাঁর দল আদর্শগতভাবে সব রকম জঙ্গি হামলার বিরোধী। এই সংকটের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সব রকমের সহায়তা করতে তাঁর দল আওয়ামী লিগ প্রস্তুত। যারা এই কাজ করেছে তারা ক্ষমার অযোগ্য। তাদের বিচারের ব্যবস্থা করতেই হবে। তাঁর অভিযোগ, পাকিস্তানের মদতে এই সব জঙ্গিরা ধর্মনিরপেক্ষ ও কল্যাণমূলক রাষ্ট্রে বারবার আঘাত হানে। শেখ হাসিনা মনে করেন, এই আক্রমণের নেপথ্যে আঞ্চলিক শান্তি নষ্ট করার অভিপ্রায় আছে। সন্ত্রাসবাদ মাথা তোলার চেষ্টা করলেই কড়া ব্যবস্থা নেওয়া উচিত। এর পাশে বাংলাদেশ সহ সর্বত্র জঙ্গিদের যারা মদত দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও উচিত বলে তিনি জানান। এরা সকলেই মানবতার বিরুদ্ধে অপরাধ করছে। নাম না করে মহম্মদ ইউনুসকে তিনি ঠুকলেন বলে ওয়াকেবহাল মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*