- দিল্লি বিস্ফোরণকাণ্ডে তদন্তকারীদের স্ক্যানারে ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়। ফরিদাবাদে জঙ্গি মডিউল-যোগে ধৃত চিকিৎসক মুজাম্মিল ওই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক।
- লাল ইকো স্পোর্টস DL10CK0458 গাড়িটিকে ফরিদাবাদের খান্ডাওয়ালি গ্রামের কাছে পার্কিং অবস্থায় আটক করে পুলিশ।
- দিল্লি বিস্ফোরণের পর এবার জালে এক মৌলবী। জম্মু-কাশ্মীরের সোপিয়ান জেলার এক মৌলবীকে গ্রেফতার করা হয়েছে।
- দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ধৃত বেড়ে ১৫ জন, আটক করা হয়েছে আরও তিনজনকে। ধৃত ব্যক্তিরা সকলেই জইশ-এর ‘ডাক্তার মডিউলের’ সদস্য বলে জানা যাচ্ছে।
- পশ্চিমবঙ্গের ২ জায়গায় গুজরাতে এটিএস ও NIA তল্লাশি। শিলিগুড়ির মাটিগাড়া, মুর্শিদাবাদের নবগ্রামে তল্লাশি।
- এশিয়ার প্রথম কোনও মহিলাকে সাম্মানিক ডি-লিট প্রদান করল ওয়াকামা ইউনিভার্সিটি। কলকাতায় এসে ধনধান্য স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সেই সম্মান তুলে দিল ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।
- ৩৪ লক্ষ মৃত ভোটারের নাম বাদ, কমিশনকে জানাল আধার কর্তৃপক্ষ। ‘১৩ লক্ষের নাম মিলেছে, যাদের আধার কার্ড ছিল না’, ‘১৩ লক্ষের আধার কার্ড ছিল না, কিন্তু মারা গেছেন’, ৩৪ লক্ষের নাম বাদ নিয়ে কমিশনকে জানাল আধার কর্তৃপক্ষ।
- নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ীকে খুন, রাজগঞ্জের BDO-র ২ ঘনিষ্ঠের পরে শিলিগুড়ি থেকে সজল সরকার গ্রেফতার।
- মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত রামেশ্বরপুর এলাকার বিস্ফোরণে মৃত্যু হয়েছে একজনের। আহত একাধিক।
- ডেঙ্গিতে মৃত ভাঙড়ের লাঙলপোতার বাসিন্দা মাজেদা বিবি।

Be the first to comment