কাশ্মীরের সব অধিবাসী সন্ত্রাসবাদী না : ওমর আবদুল্লা

Spread the love

রোজদিন ডেস্ক : 
জম্মু কাশ্মীরের সব অধিবাসী সন্ত্রাসবাদী না। জঙ্গিদের সঙ্গে তাদের কোন যোগও নেই বলে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা আজ জানিয়েছেন।
দিল্লির ভয়ংকর বিস্ফোরণের প্রেক্ষিতে নাম জড়িয়েছে ওই রাজ্যের চিকিৎসক-সহ একাধিক জনের। নিরাপত্তা বাহিনী, তদন্তকারী সংস্থার চিরুনী তল্লাসি চলছে ওই রাজ্যে। দিল্লির ঘটনায় গভীর শোক ব্যক্ত করে ওমর আবদুল্লা বলেন, এই ঘটনায় নিন্দার ভাষা নেই। যেভাবে নিরীহ মানুষের প্রাণ গেছে তা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। তদন্ত চলছে, সব অপরাধীরাই নিশ্চয়ই শাস্তি পাবে। এই ভয়ংকর ঘটনায় মূল চক্রী চিকিৎসক উমর-সহ কাশ্মীরের অনেকের নাম জড়ালেও এখানকার সব অধিবাসীই জঙ্গি না। নামমাত্র কয়েকজন আছেন, যাঁরা সব সময় শান্তি ও ভ্রাতৃত্ব নষ্ট করতে চায় বলে তিনি বিষণ্ণ ভাবে জানান।
তবে যখন জম্মু কাশ্মীরের প্রতিটি অধিবাসীকে সন্দেহের চোখে দেখা হয়, সব কাশ্মীরী মুসলমানকেই জঙ্গি বলে দেগে দেওয়া হয়, তখন মানুষদের সঠিক পথে রাখা কঠিন।দিল্লির ভয়ংকর বিস্ফোরণের ঘটনায় যেভাবে চিকিৎসকরা জড়িত আছেন, এই প্রশ্নে মুখ্যমন্ত্রী বলেন, এর আগে কি কখনো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের এই সব বিষয়ে দেখা দেখা যায় নি? এই সব ঘটনায় শিক্ষিতরা জড়িত হন না কে বলেছে?
তবে যেভাবে দিল্লির ঘটনায় জম্মু কাশ্মীরে বহু মানুষকে জঙ্গি সন্দেহে আটক, জিজ্ঞাসাবাদ ইত্যাদি চলছে, এতে তিনি যে অসন্তুষ্ট তার ইঙ্গিত মেলে।
ওমর আবদুল্লা বলেন, যাঁরা দিল্লি বিস্ফোরণে জড়িতও দায়ী তাদের চিহ্নিত করে শাস্তি দেওয়া আবশ্যক, নিরীহদের সন্দেহ করে যেন হেনস্থা না করা হয় বলে তিনি মন্তব্য করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*