- SIR আপাতত স্থগিত রাখার আবেদন জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার দাবি, পরিকল্পনাহীন ভাবে, জোর করে কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে। যথাযোগ্য পদক্ষেপ করতেও আবেদন জানিয়েছেন।
- কাশ্মীরের এক সংবাদপত্রের অফিসে তল্লাশি অভিযান চালিয়ে বন্দুকের গুলি এবং গ্রেনেডের অংশ উদ্ধার করল স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি।
- বৃহস্পতিবার বিস্ফোরণ মামলায় আরও ৪ জনকে হেফাজতে নিল NIA। ফলে এখন দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬।
- আর্থিক প্রতারণা মামলার গ্রেপ্তার সাহারা ইন্ডিয়ার কর্তা ওপি শ্রীবাস্তব। বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করেছে ইডি। ধৃতের বিরুদ্ধে ১৫০ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে।
- আজ শপথ নিয়েছেন নীতিশ কুমার। তার পরে বিহারবাসীর উদ্দেশে X হ্যান্ডলে লিখলেন, ‘বিহারকে দেশের অন্যতম উন্নত রাজ্যে পরিণত করাই আমাদের লক্ষ্য।’
- বিহারে নীতীশ কুমারের মন্ত্রিসভায় এ বার নতুন মুখ বিজেপি বিধায়ক শ্রেয়সী সিং। খেলার দুনিয়ায় নিজের অবদানের জন্য পেয়েছেন ‘অর্জুন পুরস্কার’-ও। তিনি কমওয়েথ গেমসে এনেছিলেন সোনার মেডেল।
- ত্রিপুরায় ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা। ট্রেনের সঙ্গে ধাক্কা পিকআপ ভ্যানের। এখনও পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর মিলেছে। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।
- আগামী বছর সন্তোষ ট্রফির জন্যও বাংলা দলের দায়িত্ব তুলে দেওয়া হলো সঞ্জয় সেনের হাতে।
- রবিবার বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত অর্থাৎ প্রায় ৮ ঘণ্টা কোনও যান চলাচল করবে না। রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
- ভারতের আরও এক মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার গ্রেপ্তার আমেরিকায়। তার নাম ননী রানা। সে কুখ্যাত গ্যাংস্টার কালা রানার ভাই।

Be the first to comment