কলকাতা বিমানবন্দরে যাত্রী পরিষেবা-সহ সার্বিক উন্নয়ন নিয়ে বৈঠক

Spread the love

রোজদিন ডেস্ক :
কলকাতা বিমানবন্দরে যাত্রী পরিষেবা-সহ সার্বিক উন্নয়ন নিয়ে বৈঠক হল। বিমানবন্দরের অধিকর্তা বিক্রম সিং, সাংসদ সৌগত রায়-সহ সংশ্লিষ্ট এলাকা, বিমানবন্দরের প্রতিনিধি, আধিকারিকরা সেখানে উপস্থিত ছিলেন। বিমান পরিষেবা, যাত্রী পরিষেবা আরও উন্নয়নের ওপর বৈঠকে গুরুত্ব দেওয়া হয়। এর জন্য সংশ্লিষ্ট সব পক্ষই সম্পুর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে বিমানবন্দর সূত্রে জানা যায়। বিমানবন্দরের অধিকর্তা বিক্রম সিং পরিকাঠামো, যাত্রী সংখ্যা বৃদ্ধি, ভবিষ্যতের উন্নয়ন নিয়ে বৈঠকে জানান।
সাংসদ সৌগত রায় এই সব নিয়ে পূর্ণ সহযোগিতার কথা বলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*