রোজদিন ডেস্ক : সকালের ব্যস্ত সময়ে আচমকা ভূমিকম্প বাংলাদেশের তিন পথচারীর প্রাণ কাড়লো।
ঢাকার বংশালে একটি পাঁচ তলা বাড়ির রেলিং ভেঙে মর্মান্তিক ভাবে প্রাণ হারান তাঁরা।
আজ বাংলাদেশে ছুটি থাকলেও রাস্তা ঘাটে মানুষজনের কমতি ছিল না।
ঢাকার বংশালের কে পি ঘোষ স্ট্রিটের একটি পাঁচতলা বাড়ির রেলিং পথচারীদের ওপর পড়লে ঘটনা স্থলেই দুজন প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যু হয় আরও একজনের। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
ঢাকা থেকে ১৩ কি মি দূরে, ভূপৃষ্ঠে র ১০ কি মি গভীরে এই ভুকম্পের অভিঘাতে ঢাকা-সহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় আতংক দেখা দেয়। বহু বাড়িতে ফাটল হয়েছে, পলেস্তারা খসেছে অনেক জায়গায়। আতংকিত মানুষ জন পথে বেরিয়ে আসেন। অনেকের বাড়িতে জিনিসপত্রও পড়ে যায়। এর প্রভাবে কলকাতা-সহ এই রাজ্যের বিভিন্ন এলাকায় ভূমিকম্প হলে ও কোন ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

Be the first to comment