রোজদিন ডেস্ক :
জলপাইগুড়ির এক নামী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কে তৃণমূল কংগ্রেস নেতার সামনে কান ধরে ওঠবোস করার ঘটনায় বিস্মিত বিচারপতি কৌশিক চন্দ। জলপাইগুড়ি পুরসভার সদ্য দায়িত্বপ্রাপ্ত পুরপ্রধান সৈকত চ্যাটার্জির বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ এনে আদালতে গেছেন নিগৃহীতা প্রধান শিক্ষিকা সুতপা দাস।
আজ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে এই মামলার শুনানিতে বিস্মিত বিচারপতি কৌশিক চন্দ এই বিষয়ে জেলা বিদ্যালয় পরিদর্শকের রিপোর্ট চেয়েছেন। দু সপ্তাহের মধ্যে এই রিপোর্ট দিতে হবে।
উল্লেখ্য এই ঘটনার কথা সামনে এলে সর্বত্র ধিক্কার ধ্বনি উঠেছে। মুখে কুলুপ শাসক দলের।

Be the first to comment