পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. কাজের চাপ, সুইসাইড নোটে কমিশনকে দায়ী করে আত্মহত্যা আর এক বিএলওর। নাম রিঙ্কু তরফদার। নদিয়ার চাপড়া থানার বাসিন্দা তিনি।
  2. কীভাবে বিএলওর মৃত্যু, জেলাশাসকের কাছে রিপোর্ট চাইল কমিশনের সিইওর দফতর।
  3. বিএলওর মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর। তাঁর নিশানায় নির্বাচন কমিশন।
  4. এসএসসির একাদশ, দ্বাদশের ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হতেই বাড়ছে অনুপস্থিতির হার।
  5. কলকাতায় ইলেকশন কমিশনের সিইওর দফতরে স্মারকলিপি দিলেন তৃণমূল প্রতিনিধিরা। একাধিক অসঙ্গতি তুলে ধরে একাধিক দাবি তৃণমূলের। প্রতিনিধি দলে ছিলেন অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, পার্থ ভৌমিক, বাপি হালদার।
  6. এন্যুমারেশন ফর্ম ডিজিটাইজেশনে গাফিলতি, কমিশনকে শোকজের জবাব দিলেন সাত বিএলও।
  7. ৪ ডিসেম্বরের আগেই ডিজিটাইজেশন প্রক্রিয়া শেষ করতে হবে। আবারও স্পষ্ট করে দিল নির্বাচন কমিশন। শুক্রবার জেলাশাসকদের সঙ্গে বৈঠকে এ কথা জানিয়ে দিল কমিশন।
  8. মালদহে ভোটার তালিকায় খোঁজ নেই ৭ হাজার ১৭১ জনের। জেলা জুড়ে ৫ হাজার ৫৭২ জন মৃত ব্যক্তির নাম তালিকায়।
  9. সাগরে তৈরি হল নিম্নচাপ। আগামী সপ্তাহে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা। দূরে সরছে শীত।
  10. এমজি রোড মেট্রো স্টেশনে ফের আত্মহত্যার চেষ্টা, পরিষেবা ব্যাহত।
  11. নন্দীগ্রামে বিজেপি দুষ্কৃতীদের তাণ্ডব, তৃণমূলের ক্যাম্প ভাঙচুর।
  12. বাঁকুড়ায় মেস থেকে ইঞ্জিনিয়ারিং ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য।
  13. আউশগ্রামে নবম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, ধৃত অভিযুক্ত ৪ নাবালক।
  14. দিল্লি বিস্ফোরণ: ২ বছর ধরে হামলার ছক, বোমা তৈরিতে খরচ লক্ষাধিক টাকা।
  15. হিন্দুরা না থাকলে দুনিয়া থাকবে না, মণিপুর থেকে বার্তা সঙ্ঘ প্রধান মোহন ভাগবতের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*